IQNA

19:43 - April 20, 2020
সংবাদ: 2610631

মিশরের সদ্য প্রয়াত ক্বারির স্মরণে তারাওয়তী’র তিলাওয়াত | ভিডিও

তেহরান (ইকনা)- মিশরের সদ্য প্রয়াত ক্বারি মোহাম্মাদ আসফুরের স্বরণে সেদেশের প্রসিদ্ধ ক্বারি আবদুল ফাত্তাহ তারওয়াতী কুরআন তিলাওয়াত করেছেন।

মিশরের সদ্য প্রয়াত ক্বারির স্মরণে তারাওয়তী’র তিলাওয়াত | ভিডিও

ক্বারি আব্দুল ফাত্তাহ তারওয়াতী একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি বলেন: সদ্য প্রয়াত ক্বারি মরহুম মোহাম্মাদ আসফুর অন্যান্ত জনপ্রিয় ক্বারি ছিলেন। তাকে আমি ভালোবাসি এবং তার প্রতি আনুগত্য প্রকাশ করে এই তিলাওয়াতটি প্রকাশ করতে পেরে আমি অনেক আনন্দিত।

মিশরের প্রসিদ্ধ ক্বারি শাইখ মোহাম্মাদ মাহমুদ আসফুর ৮২ বছর অতিবাহিত করার পর ১৭ই এপ্রিল ইন্তেকাল করেছেন। তিনি সেদেশের রেডিও টেলিভিশনে নিয়মিত কুরআন তিলাওয়াত করতেন।

শাইখ মোহাম্মাদ মাহমুদ আসফুর ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা তাকে শৈশবেই মিশরের গারবিয়া প্রদেশের যাফতী শহরের অদূরে “মাইয়্যেতুর রাখা” গ্রমে মাকতাবুল কুরআনে ভর্তী করান এবং তিনি সেখান থেকে মাত্র ৯ বছরে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হন। iqna

captcha